নিউজ ডেস্ক
২ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালিত প্রাণঘাতী ব্যবস্থার প্রয়োগ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। প্রিমিয়ারে প্রদর্শনী শেষে সিনেমাটির প্রশংসায় উপস্থিত দর্শক ও বিচারকেরা একটানা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। 

৮০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা জুভাল আব্রাহাম ও রাচেল সজোর। দীর্ঘ প্রায় তিন বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে। এতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর সাবেক ও কর্মরত সদস্যদের গোপন সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে রাতের আঁধারে তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে বসে দেওয়া সাক্ষাৎকারগুলোতে তাদের চেহারা ও কণ্ঠস্বর ডিজিটাল প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করা হয়।

হিব্রু ভাষায় গোয়েন্দা বিভাগের ব্যবহৃত পরিভাষা ‘নাজা’ মূলত কোনো বিমান হামলায় আনুমানিক কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারে তার সংখ্যাকে নির্দেশ করে। প্রামাণ্যচিত্রটিতে ‘ল্যাভেন্ডার’ নামের এক এআই ব্যবস্থার তথ্য উঠে এসেছে, যা গাজাবাসীর মোবাইল নেটওয়ার্ক, তাদের দৈনন্দিন চলাচল ও যোগাযোগের ওপর নজরদারি চালিয়ে হত্যার জন্য লক্ষ্যবস্তু বা টার্গেট নির্ধারণ করত।

সাক্ষাৎকারে অংশ নেওয়া এক সেনাসদস্য জানান, কারখানার মতো গণহারে মানুষ হত্যার এই প্রক্রিয়াটি দূর থেকে নিয়ন্ত্রিত হওয়ায় তাদের কাছে বিষয়টি ‘ভিডিও গেম’-এর মতো মনে হতো।

প্রামাণ্যচিত্রটির অন্যতম নির্মাতা জুভাল আব্রাহাম ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল গাজায় মানুষ হত্যার পেছনে স্বয়ংক্রিয় ব্যবস্থাটি কীভাবে কাজ করেছে তা বিশ্ববাসীর সামনে নিখুঁতভাবে তুলে ধরা। নির্মাতা জুভাল ও রাচেল জানান, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা পরিচালনা কোনো ‘অপ্রত্যাশিত দুর্ঘটনা’ ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত কাজ।

উল্লেখ্য, ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব নিয়ে ‘নো আদার ল্যান্ড’ শিরোনামে প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার লাভ করেছিলেন জুভাল আব্রাহাম ও রাচেল সজোর।এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে একমাত্র তথ্যচিত্র ‘নাজা’। শনিবার শেষ হওয়ার কথা রয়েছে উৎসবটির। এর আগে ২০২৫ সালে তৈরি ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল এবং পরে ভেনিস উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০