নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অযথা নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে অপ্রীতিকর প্রস্তাবের মুখোমুখি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের চরম অস্বস্তিকর অভিজ্ঞতা ও কুরুচিকর মানসিকতার চিত্র তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

 

সাক্ষাৎকারে রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি চলচ্চিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করায় ইন্ডাস্ট্রির একাংশ ধরে নিয়েছিল তিনি যেকোনো দৃশ্যেই অনায়াসে রাজি হয়ে যাবেন। চিত্রনাট্যের প্রয়োজন ছাড়া অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার মতো প্রস্তাবেও তাকে বারবার সরাসরি ‘না’ বলতে হয়েছে।

 

রাধিকার কথায়, “শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’”

 

সবচেয়ে অস্বস্তিকর ও নোংরা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী। রাধিকার কথায়, ছবির সেটে তাকে বলা হয়েছিল শার্টের বোতাম খুলে অ্যাকশন শুট করতে।

 

রাধিকা বলেন, “‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’”

 

এ কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। বলা বাহুল্য, এটাই ছিল তার সবচেয়ে বাজে অভিজ্ঞতা।

 

উল্লেখ্য, নিজের কাজের বিষয়ে তিনি সবসময় স্পষ্টভাষী। পর্দায় চরিত্রের প্রয়োজনে সাহসী হওয়া আর অনাবশ্যক সেনসেশন তৈরির নামে নগ্নতার শোষণের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটিই আবারও প্রকাশ্যে আনলেন এই তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০