নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

​বিশেষ প্রতিনিধি:
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশ ফাঁড়ি থেকে লুণ্ঠিত গোলাবারুদ, ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
​গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ আগস্ট রাজধানীর গেন্ডারিয়া থানাধীন করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) নামের দুই সাধারণ পথচারী এবং আলমগীর (৩৩) নামের এক চা-দোকানি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই র‌্যাব-১০ (সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প) ছায়াতদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে।
​অভিযানের ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)-কে এবং ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
​পরবর্তীতে ৯ সেপ্টেম্বর পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)-কে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় শৈকতের কাছ থেকে ১২ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ২টি বিদেশি পিস্তল এবং ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​র‌্যাব জানায়, উদ্ধার করা গোলাবারুদের মধ্যে একটি ম্যাগাজিন ও কিছু গুলি গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশ কেন্দ্র থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্রের অংশ। গ্রেপ্তারকৃত শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০