নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং অভিবাসন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদান এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সেবা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বিদেশফেরত কর্মীরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শসেবা নিশ্চিত করা জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন।
কর্মশালায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন এবং তাদের জন্য বিদ্যমান সরকারি-বেসরকারি সেবাগুলো আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০