তরিকুল ইসলাম:বিশেষ প্রতিনিধি।
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসিবুর রহমান শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল শার্শার বসতপুর উত্তর মাঠপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ আব্দুস সাত্তারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে হাসিবুর রহমান শান্তকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হাসিবুর রহমান শান্ত বসতপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “শার্শা থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান চালানো হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
মন্তব্য করুন