রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :বীরগঞ্জে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান সরকার। প্রধান অতিথির বক্তব্যে রিজু ভাই বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি মাদক ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বীরগঞ্জের প্রতিটি এলাকায় খেলাধুলার এমন আয়োজন আরও বিস্তৃত হোক এবং তরুণরা ক্রীড়ার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মানিকসহ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গ্রামবাংলার মাঠে ফুটবলের এমন আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলারও একটি সুন্দর মাধ্যম। বীরগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হোক, নতুন প্রতিভার বিকাশ ঘটুক এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম এগিয়ে যাক—এই প্রত্যাশায় শুরু হলো কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
মন্তব্য করুন