নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিন জনের গলিত লাশ উদ্ধারের আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য তিন দিনের মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। এ ঘটনায় জড়িত মূল ঘাতক মনিরুজ্জামান হৃদয়কে (৪৪) গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ভিকটিম নারীর ব্যবহৃত মোবাইল ফোন, সিম, পরিচয়পত্র ও হ্যান্ড পার্স উদ্ধার করেছে পুলিশ।


​প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ আশুলিয়া থানার জামগড়া এলাকার হযরত আলীর বাড়ির ২য় তলার ৫৬ নং কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তালাবদ্ধ ঘর থেকে আলমগীর কবির (৪৫), তার স্ত্রী নাজমা খাতুন (৩৯) এবং একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ভিকটিমদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ এলাকায়।
​এ ঘটনায় নাজমার বড় বোন মোসাঃ শাপলা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।
​পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের দিক নির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর নরসিংহপুর এলাকা থেকে আসামি মনিরুজ্জামান হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা এলাকায়।
​পরকীয়া ও হাতাহাতির জেরে এই নির্মম হত্যাকাণ্ড
পিবিআই-এর জিজ্ঞাসাবাদ ও আসামির জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, আসামি হৃদয়ের সঙ্গে ভিকটিম নাজমার দীর্ঘদিনের প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল। বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন নাজমা ও আলমগীর আসামি হৃদয়কে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে হৃদয় নাজমার পেটে সজোরে লাথি মারে, যার ফলে নাজমা ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়।
​এরপর আলমগীর আসামিকে আঘাত করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হৃদয় আলমগীরকে মারধর করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে ভিকটিম নাজমার পার্স, ফোন ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে যায়।
​গ্রেফতারের পর আসামি মনিরুজ্জামান হৃদয় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
​পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

দেবের পথ ধরলেন শুভশ্রী!

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১০

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৩

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৫

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৬

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

১৭

মনোহরগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারর যোগদান

১৮

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

১৯

ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

২০