নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

​নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ-এর বরাতে এসব তথ্য জানা গেছে।
​পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড আজমপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় মো. শাহিন (২৮) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উক্ত ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করা হয়।
​অভিযানের একপর্যায়ে প্রথমে ময়মনসিংহের ভালুকা ও পরবর্তীতে জামালপুরের ইসলামপুর থানা এলাকা হতে এজাহারনামীয় আসামি সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২) এবং পারভেজ (২২)-কে গ্রেপ্তার করা হয়।
​পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা উত্তরার দক্ষিণ আজমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে আসামি বাবু ওরফে সেন্টু (২৫)-এর বাসা থেকে খাটের বালিশের নিচে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল (AUTO PISTOL / MADE IN USA), ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সাজু মজুমদার (২৮)
২. অন্তর রহমান ওরফে অনু (২২)
৩. পারভেজ (২২)
৪. বাবু ওরফে সেন্টু (২৫)
​উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উত্তরা বিভাগে যেকোনো ধরনের অপরাধ দমন, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে ডিএমপি উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০