নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি

সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​নরসিংদীর রায়পুরার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারি নুরুল ইসলাম মির্জারচর ও নিলক্ষার শীর্ষ সন্ত্রাসী হান্নানকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ও হান্নানের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

অভিযোগ রয়েছে, নরসিংদী জেলাখানা থেকে লুণ্ঠিত ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েক শত রাউন্ড গুলি রয়েছে এই সন্ত্রাসীদের কাছে। এছাড়া রায়পুরার এই চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এসেও সন্ত্রাস ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন।

তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে নরসিংদীর রায়পুরার এই চিহ্নিত সন্ত্রাসীদের অপরাধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নানের গ্রেপ্তারের খবর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

​স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর প্রত্যাশা, জেলা পুলিশ (নরসিংদী), জেলা প্রশাসন এবং রায়পুরা থানা পুলিশ প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সন্ত্রাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে এবং তাদের নিকট থাকা লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রগুলো দ্রুত উদ্ধার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০