নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ

‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শপথ পাঠ ও বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩টায় বাগেরহাট সদর উপজেলার কে. জে. এস. পি. ইউ. রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ, অ্যাকশন এইড বাংলাদেশ ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (ওজঠ)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বায়ু দূষণের কারণ ও ক্ষতিকর প্রভাব, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর আলোচনা করা হয়।

আলোচনা সভায় পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাটের সভাপতি মোল্লা নজরুল ইসলাম বলেন, নির্মল বায়ু মানুষের সুস্থভাবে বেঁচে থাকার অন্যতম শর্ত। বায়ু দূষণ কমাতে শুধু সরকারের উদ্যোগের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা এ বিষয়ে সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও নিরাপদ পরিবেশ পাবে।

পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সহ সভাপতি মোল্লা মনিরুজ্জামান বাসস’কে বলেন, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা জরুরি।

ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ-এর ফিল্ড কো-অর্ডিনেটর হাসান মাহমুদ জসীম বলেন, শিক্ষার্থীদের শুধু চারা বিতরণ করলেই হবে না, গাছগুলো যেন তারা নিজের সন্তানের মতো পরিচর্যা করে বড় করে তোলে, সেই দায়িত্ববোধও তৈরি করতে হবে। একটি শিক্ষার্থী একটি গাছের দায়িত্ব নিলে অল্প সময়ের মধ্যেই একটি বিদ্যালয় ও তার আশপাশ সবুজ হয়ে উঠতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বাসস’কে বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারছে এবং পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব বুঝতে পারছে। আমরা চাই, শিক্ষার্থীরা এখান থেকে পাওয়া শিক্ষা নিজেদের পরিবার ও সমাজেও ছড়িয়ে দিক।

শিক্ষার্থী সজীব শেখ বলেন, আজকের অনুষ্ঠানে এসে বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, সে বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। আমরা শুধু নিজেরা সচেতন থাকব না, পরিবারের সদস্য ও বন্ধুদেরও পরিবেশ দূষণ না করার বিষয়ে সচেতন করব। যে গাছের চারা পেয়েছি, সেটি যত্ন করে বড় করার চেষ্টা করব।

আরেক শিক্ষার্থী ঐশী বলেন, আগে গাছ লাগানোকে শুধু ভালো কাজ হিসেবে দেখতাম। আজ বুঝতে পেরেছি, গাছ আমাদের নির্মল বাতাস দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা চাই আমাদের বিদ্যালয় ও আশপাশের এলাকা আরও সবুজ হোক। তাই নিজেরা গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করব।

আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল কদবেল, পেয়ারা, আমলকী, চালতাসহ বিভিন্ন ফলদ গাছ। পরে শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবসের শপথ পাঠ করানো হয়। এ সময় বায়ু দূষণ কমানো, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাটের সভাপতি মোল্লা নজরুল ইসলাম, সহ সভাপতি মোল্লা মনিরুজ্জামান ও কার্যকরী সদস্য শেখ আব্দুল গনি। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক সুজিত দাস, কার্তিক চন্দ্র দাস ও সাহানারা ইয়াসমিন মুন্নি এবং ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ-এর ফিল্ড কো-অর্ডিনেটর হাসান মাহমুদ জসীমসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নির্মল বায়ু ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০