নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু

 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি সেবায় আধুনিক প্রযুক্তি সংযোজনের অংশ হিসেবে অত্যাধুনিক ‘সি-আর্ম’ ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সি-আর্ম মেশিন চালুর ফলে অর্থোপেডিক সার্জারিতে অপারেশন চলাকালীন রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে জটিল হাড়ের অস্ত্রোপচার আরো নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অত্যাধুনিক এই সি-আর্ম মেশিন অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা আরো বাড়াবে।

তিনি বলেন, জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন। আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আরো উন্নত ও জনবান্ধব করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিএমইউর প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান ও সার্জারির অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে ফ্র্যাকচার চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার সঠিক অবস্থানে স্থাপন করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচারের সুযোগ। ফলে, অনেক ক্ষেত্রে বড় ধরনের কাটাছেঁড়ার পরিবর্তে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল ফ্র্যাকচারের চিকিৎসা করা সম্ভব হবে। লাইভ ইমেজিং সুবিধার কারণে সার্জনরা দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অস্ত্রোপচারের সময় কমার পাশাপাশি অপ্রয়োজনীয় কাটাছেঁড়া ও টিস্যু ক্ষতি কমানো সম্ভব হবে। একই সঙ্গে রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমবে এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের ডিজিটাল সি-আর্ম প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম রেডিয়েশন ডোজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে, রোগীর পাশাপাশি অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি তুলনামূলকভাবে নিরাপদ।

অনুষ্ঠানে উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০