নিউজ ডেস্ক
৩ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বিএসইসির বৈঠক

বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাবনা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও পুঁজিবাজারের উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বুধবার কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাত, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, এর কাঠামো এবং দেশের আবাসন অর্থায়ন ব্যবস্থায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি কার্যকর মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনরর্থায়ন সুবিধা পেতে পারে। এতে এসব প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আবাসন ঋণ প্রদানের সক্ষমতা বাড়ার পাশাপাশি প্রাথমিক বন্ধকি ঋণের (প্রাইমারি মর্টগেজ) বাজারও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারকে কাজে লাগানোর সুযোগ বাড়তে পারে বলে বৈঠকে মত দেওয়া হয়। এর ফলে আবাসন অর্থায়নে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

বিএসইসি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের আবাসন খাতে অর্থায়ন ব্যবস্থা, পুঁজিবাজারের সক্ষমতা, সম্ভাব্য প্রাতিষ্ঠানিক কাঠামো এবং একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০