নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত অন্য ৩ জন পিকআপের চালক, হেলপার ও আরেক মাছ ব্যবসায়ী। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাসস’কে বলেন, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে নওগাঁ গিয়েছিলেন ব্যবসায়ীরা। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজিপাড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ থেকে নিহত ৪ জনের মরদেহ উদ্ধার  করে।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরম বিরোধিতার মুখে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার, ঝুঁকিতে ইনফান্তিনোর চেয়ার

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

র‍্যাব-১ এর ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

গাজা থেকে কি সত্যিই সেনা সরাতে প্রস্তুত ইসরায়েল? ট্রাম্পের শান্তি প্রস্তাব ও নেতানিয়াহুর রাজনৈতিক সংকট

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

১০

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

১১

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

১২

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৪

কুমিল্লায় পরিবেশবান্ধব আধুনিক মেগাসিটি গড়ার কর্মপরিকল্পনা গ্রহণ: উদবাতুল বারী

১৫

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

১৬

শিবালয়ে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও মনিষা রানী কর্মকার

১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় অভিযান: সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক

১৮

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

২০