নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

মোঃ নাসির উদ্দিন
গাজীপুর জেলা প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত ভাতা দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান bKash (বিকাশ) লিমিটেড-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং bKash লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ। bKash-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।
এই সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা কোনো ধরনের প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল ও ক্যাশলেস এই উদ্যোগের ফলে ভাতা বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে প্রতিযোগীদের সময় ও ভোগান্তি কমে আসবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবা কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিয়ের ১০ দিন পর প্রাণ গেল সৌদি প্রবাসীর, আহত স্ত্রী

কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষে একক বক্তৃতা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

শাহজালালের তৃতীয় টার্মিনালের ওআরএটি প্রক্রিয়ার জন্য জাপানি এসডব্লিউজি’র দরপত্র জমা জরুরি

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর: চোটের চিকিৎসায় মেলবোর্ন যাচ্ছেন তাসকিন ও নাহিদ

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

১০

আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো ব্রি’র নতুন ধান ‘ব্রি ধান-১১৮’

১১

ফেনীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

১২

চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর, ৬-৮ সপ্তাহের বিশাাম নির্দেশ

১৩

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

১৪

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

১৫

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

১৬

খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

১৭

নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান!

১৮

আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

১৯

সতর্কতা সত্ত্বেও রানাকে না পাওয়ার আফসোস, তবুও অস্ট্রেলিয়ায় তাসকিন শরিফুলদের পেস অ্যাটাকে আস্থা বাশারের

২০