নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

পরিবর্তনের অঙ্গীকারে ঝুনাগাছচাপানী মাতাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম।

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। এ নিয়ে ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও প্রাণী পল্লী চিকিৎসক রেজাউল করিম এলাকাকে তার নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে প্রচারনায় নেমেছেন। একাধিক সূত্রে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বাসিন্দা, তরুণ সমাজসেবক ও প্রাণী পল্লী চিকিৎসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম সম্প্রতি তার এলাকায় তরুণদের সাথে নিয়ে জনগণের সেবা করতে এলাকায় বিভিন্নভাবে সময় দিচ্ছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে অনলাইন ও অফলাইনে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। গ্রামের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য যে তিনি অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে থেকে এবং বিভিন্ন সময় মানবিক ও আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায়, তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। নির্বাচন সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভুষণ ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছে। এলাকার তরুণ প্রজন্ম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, চেয়ারম্যান পদপ্রার্থী তার পরিচিতি ও প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন এলাকার সকল শ্রেণীর লোকদের মাঝে। গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা। ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীরা জানান, রেজাউল করিমকে একজন সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নে উন্নয়নের রুপকার হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এ ব্যাপারে ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের বাসিন্দা, তরুণ সমাজসেবক ও প্রাণী পল্লী চিকিৎসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম বলেন, এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে সবসময় উন্নয়ন মূলক কাজ করে পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই এবং বড় পরিসরে জনগনের জন্য কাজ করতে চাই। আমি অত্র ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান: অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেফতার

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের টাঙ্গাইল জেলা কমিটির সভা অনুষ্ঠিত

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ

পরিবর্তনের অঙ্গীকারে ঝুনাগাছচাপানী মাতাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম।

পাবনা জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

জলবদ্ধতা নিরসনে জামালপুরে ঐতিহ্যবাহী গবা খাল পরিষ্কারে মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খানের উদ্যোগে –

ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ।

রাজাপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ,

রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীতে বাড়ছে চায়না রিং জালের ব্যবহার।

১০

দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

১১

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

১৫

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

১৬

০৫ বছরে ২৫ কোটি ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ।

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

১৮

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

১৯

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

২০