নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

পাবনা জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ ( পাবনা)

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ে নির্দেশনায় গত ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ৯টা ১৫ মিনিটে পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মোঃ মোস্তাকিম মন্ডল (২২), সাং- দ্বীপচর (লেবুর বাগান), দোগাছি, পাবনা সদর। ২. মোঃ জিহাদ হাসান (২১), সাং- দ্বীপচর, চর আশুতোষপুর, দোগাছি, পাবনা সদর।

তাদের দেহ তল্লাশি করে মোস্তাকিম মন্ডলের কাছ থেকে ৭০ পিস এবং জিহাদ হাসানের কাছ থেকে ৩০ পিসসহ সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ১০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে। জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রদান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান: অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেফতার

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের টাঙ্গাইল জেলা কমিটির সভা অনুষ্ঠিত

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ

পরিবর্তনের অঙ্গীকারে ঝুনাগাছচাপানী মাতাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম।

পাবনা জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

জলবদ্ধতা নিরসনে জামালপুরে ঐতিহ্যবাহী গবা খাল পরিষ্কারে মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খানের উদ্যোগে –

ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ।

রাজাপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ,

রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীতে বাড়ছে চায়না রিং জালের ব্যবহার।

১০

দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

১১

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

১৫

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

১৬

০৫ বছরে ২৫ কোটি ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ।

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

১৮

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

১৯

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

২০