নওগাঁ জেলায় সমতা এনজিও’র নির্বাহী পরিচালকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখিয়েছে প্রশাসন।
নওগাঁ জেলার সমতা এনজিও এর অসংখ্য গ্রাহকের শত বিপুল পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দীর্ঘদিন পলাতক এবং আত্মগোপনে থাকা , সমতা এনজিও এর নির্বাহী পরিচালক প্রতারক সাইদুর রহমান শাহিন কে গতকাল ১১জুলাই জনগণের সহায়তায় নওগাঁ জেলা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
স্থানীয় জনগন ও কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে জানা যায়, জেলার বিভিন্ন জায়গাতে সমতা নামক এনজিও’র শাখা প্রশাখা খুলে কয়েকজন কর্মীর মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের নাম করে কিছু টাকা লোন দেন এবং বিপরীতে অধিক মুনফার হার দেখিয়ে সমাজের মধ্যবিত্ত পরিবার গুলোর কাছ থেকে সঞ্চয় বা আমানত সংগ্রহ করে এই প্রতারক। কিছুদিন পর তার বিতরণকৃত লোনের চেয়ে আমানত বা সঞ্চয় বেশি জমা হলে এই প্রতারক নিয়োগ করা কর্মীদের না জানিয়েই গা ঢাকা দেয় এবং কর্মরত কর্মীরা চরম গ্রাহক রোষানলে পড়ে।
পুলিশ সুত্রে জানা যায় যে,
প্রতারক শাহিন সাজাসহ মোট ০৮ ওয়ারেন্ট মামলার পলাতক আসামি। যার মধ্যে জিআর ০২ টি, সিআর ০৪ টি এবং সিআর সাজা ২টি সর্বমোট ০৮টি ওয়ারেরন্ট রয়েছে তার নামে।
সমতা এনজিও এর নির্বাহী পরিচালক প্রতারক সাইদুর রহমান শাহিন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে প্রসাশন সুত্রে জানা যায়।
মন্তব্য করুন