নিউজ ডেস্ক
৫৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

ভোমরা চেকপোস্টে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২ ভারতীয় নাগরিক

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়েছে। একই সঙ্গে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক আটক এবং দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকটির চালক সমরেশ দাস এবং তার সহযোগী রাম মণ্ডলকে আটক করা হয়। জব্দকৃত ট্রাকটির নিবন্ধন নম্বর WB 59 B9919।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ডায়মন্ডের নাকফুলগুলোর আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মূল্যবান এসব অলংকার বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য আমদানি রোধ এবং সরকারের রাজস্ব সুরক্ষায় তাদের অভিযান আরও জোরদার করা হবে।
সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চোরাচালান রোধে বিজিবির এ সফল অভিযান সীমান্ত নিরাপত্তা ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে বাহিনীর পেশাদারিত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ও অহিদুল আলম চৌধুরী পিবলুর উদ্যোগে আশিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ।

টানা বৃষ্টিতে রাঙামাটিতে ফ্ল্যাশ ফ্লাড ও পাহাড় ধসের আশঙ্কা: জানমাল রক্ষায় মাঠে আনসার ও ভিডিপি

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

নাটোর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নজিপুরের তরুণ সাগর ঘোষের

ভোমরা চেকপোস্টে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২ ভারতীয় নাগরিক

পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে এমপি এনামুল হক এনামের পক্ষ থেকে অসহায়দের মাঝে চাল বিতরণ

মদনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন,

ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ছে মাদকের উপদ্রব, উদ্বিগ্ন এলাকাবাসী

স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার!

দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও’র উদ্বোধন।

১০

রাজগঞ্জ অঞ্চলে জনদুর্ভোগ চরমে; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

১১

রাণীনগরে ৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

১২

শ্রীলঙ্কার কারাগারগুলোতে মানবাধিকার কমিশনের অবাধ প্রবেশাধিকার চাইল জাতিসংঘ

১৩

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে; আহত ২০

১৪

রোনালদো-রিভালদো জুটির রেকর্ড স্পর্শ করলেন এমবাপে-দেম্বেলে

১৫

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

১৬

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ

১৭

সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত– পথ চলতি মানুষ বিপাকে।

১৮

নবীনগরে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশি ও প্রতিনিধি কাউসারের ওপর হামলা তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড়

১৯

ঝুঁকিপূর্ণ মেন রাস্তার কাজ শেষ না করতেই লাল কাপড়ের সংকেত!

২০