গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল ১১ জুলাই, ২০২৬ তারিখ রাত ৯:৩৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানা পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাওয়া পুরাতন ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- মিতালী বাজার কুটিপাড়া, থানা- গাইবান্ধা, জেলা- গাইবান্ধা। তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়।
২. শ্রী প্রান্ত বাসফোর (২১), পিতা- শ্রী কালা বাসফোর, সাং- পিকে বিশ্বাস রোড, সুইপার কলোনী, থানা- গাইবান্ধা, জেলা- গাইবান্ধা। তার পরিহিত হাফ প্যান্টের সামনের ডান পকেট থেকে প্লাস্টিকের কৌটায় রাখা ৭ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য কেনাবেচার সময় তাদের হাতেনাতে ধরা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে গাইবান্ধার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন