নিউজ ডেস্ক
৫৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’- এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে যান।

ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার সময় ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই থাকতেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।’

ছবি: বাসস

ছবি: বাসস

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকের সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

এ সময় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।’

ছবি: পিএমও

ছবি: পিএমও

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবসময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।’

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে সেলফি তোলেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধুখালী প্রেসক্লাব  সাংবাদিকদের সাথে নারী এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে কৃত্রিম জলাবদ্ধতায় মৎস্য চাষীদের লাখ লাখ টাকার ক্ষতি: খালের মুখ বন্ধ করে পুকুর খনন ও অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ।

দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

বড়লিয়ায় বন্যাদুর্গতদের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা রিকু, ত্রাণ সামগ্রী বিতরণ

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ও অহিদুল আলম চৌধুরী পিবলুর উদ্যোগে আশিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ।

টানা বৃষ্টিতে রাঙামাটিতে ফ্ল্যাশ ফ্লাড ও পাহাড় ধসের আশঙ্কা: জানমাল রক্ষায় মাঠে আনসার ও ভিডিপি

১০

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

১১

নাটোর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নজিপুরের তরুণ সাগর ঘোষের

১২

ভোমরা চেকপোস্টে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২ ভারতীয় নাগরিক

১৩

পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে এমপি এনামুল হক এনামের পক্ষ থেকে অসহায়দের মাঝে চাল বিতরণ

১৪

মদনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন,

১৫

ঠাকুরগাও এর বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ছে মাদকের উপদ্রব, উদ্বিগ্ন এলাকাবাসী

১৬

স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার!

১৭

দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও’র উদ্বোধন।

১৮

রাজগঞ্জ অঞ্চলে জনদুর্ভোগ চরমে; দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

১৯

রাণীনগরে ৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

২০