আজ ৯ জুলাই, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ইমাদুল গাজী হাড়দ্দাহ এলাকার বাসিন্দা মোঃ বাবর আলী গাজীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ইমাদুল গাজীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, “অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন