তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলের উদ্যোগে ‘নাজেরা গ্রাজুয়েশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তরা ১৭ নং সেক্টরের ৭/৭এ-তে অবস্থিত বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠান শেষে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্নকারী কৃতি ছাত্রীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহর চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিকুন্নাহার, এমপি।
অনুষ্ঠানে নাজেরা গ্রাজুয়েশনপ্রাপ্ত ছাত্রীরা চমৎকারভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করে অভিভাবক ও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল ছাত্র-ছাত্রীদের কুরআনের মৌলিক শিক্ষা নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। কৃতিমান ছাত্র-ছাত্রীরা সাবলীলভাবে এসব প্রশ্নের উত্তর দেন।
এ সময় চেয়ারম্যান শিক্ষার্থীদের ভবিষ্যতে আল-আজহারের মতো বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য এখন থেকেই যোগ্যতা অর্জনের পরামর্শ দেন।
তিনি শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা বাস্তব জীবনে কর্মের মাধ্যমে আখেরাতের সাফল্য অর্জন এবং এ শিক্ষাকে জীবনের সর্বাত্মক অনুসরণের তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরুজালেম ও ফিলিস্তিনের সংহতি আন্তর্জাতিক ফোরামের মহাসচিব আবু আব্দুর রহমান মুনির, আ ন ম রাশেদুল ইসলাম সায়েমসহ অন্যান্য শাখা প্রধান ও দায়িত্বশীলরা।
শাহ মুহাম্মদ ওলিউর রহমান চিশতী, হেড অব স্কুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং কুরআন তেলাওয়াত উপস্থাপন করে।
মন্তব্য করুন