সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
নবীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নবীনগর প্রতিনিধি মো. কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।
বিশেষ এই দিনে তিনি শুভানুধ্যায়ী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।
মো. কামরুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি পেশাগত জীবনে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের একজন নিষ্ঠাবান সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং শিক্ষা প্রসারে তার ভূমিকা প্রশংসিত।
তার জন্মদিনে ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেছেন নবীনগর প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।
আজ এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “মো. কামরুল ইসলাম একজন বিনয়ী ও দায়িত্বশীল সাংবাদিক। তার লেখনী ও শিক্ষাদান কর্মকাণ্ড সমাজের উন্নয়নে আরও অবদান রাখবে বলে আমরা আশাবাদী।”
জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. কামরুল ইসলাম সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তিনি বলেন, “আমি আমার পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”
তার জন্মদিনে সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করছে নবীনগর নিউজ বাংলা টিভি পরিবার
মন্তব্য করুন