নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

হাফসা আক্তার :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত সহযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে ২০২৬ সালের পবিত্র হজ কার্যক্রম সম্পন্ন করেছে। দক্ষ পরিকল্পনা, সময়নিষ্ঠ ফ্লাইট পরিচালনা ও উন্নত যাত্রীসেবার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান আবারও পেশাদারিত্ব ও সেবার উৎকর্ষের স্বাক্ষর রাখল।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রণালয়ের তদারকি____
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় হজ ফ্লাইট নির্বিঘ্ন পরিচালনা ও হজযাত্রীদের সার্বিক সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি হজ ফ্লাইট নির্বিঘ্ন পরিচালনা ও যাত্রীসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। তারা নিয়মিত খোঁজখবর নেন এবং হজ কার্যক্রম শুর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও হজ ক্যাম্প পরিদর্শন করে যাত্রীসেবা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সঠিক তদারকি ও মনিটরিংয়ের কারণে সংশ্লিষ্ট সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন।

 

প্রি-হজ ও পোস্ট-হজ ফ্লাইট পরিসংখ্যান প্রি-হজ:___১৮ এপ্রিল থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত ৯৮টি প্রি-হজ ফ্লাইটে বিমান ৩৮,৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পৌঁছে দেয়। একই সঙ্গে ঢাকা বিমানবন্দরে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের হজযাত্রীসহ ৭৬,১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা সফলভাবে সম্পন্ন করা হয়।

 

পোস্ট-হজ:___ ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত ১০৪টি পোস্ট-হজ ফ্লাইটে ৩২,২৫৬ জন এবং ১২টি নিয়মিত ফ্লাইটে আরও ২,২০৮ জন হজযাত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। ফলে সর্বমোট ৩৪,৪৬৪ জন হজযাত্রীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। পোস্ট-হজ কার্যক্রমের শুরুতে আগত হজযাত্রীদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।

 

হজযাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ___
হজযাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় ও স্মরণীয় করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রণালয় ও বিমানের উদ্যোগে হজযাত্রীদের মধ্যে বিশেষ ‘Hajj Care Pack’ বিতরণ করা হয়। এটি হজযাত্রীদের প্রতি সরকারের আন্তরিকতা ও বিমানের সেবার উৎকর্ষের অনন্য দৃষ্টান্ত।

 

এছাড়া মক্কা রুট ইনিশিয়েটিভ, ‘লাব্বাইক’ ডিজিটাল অ্যাপ, স্মার্ট লাগেজ ট্র্যাকিং, হজ প্রিপেইড কার্ড, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা ও হজ ম্যানেজমেন্ট সেন্টারের মাধ্যমে হজযাত্রীদের যাত্রা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা হয়েছে।

 

বাণিজ্যিক নেটওয়ার্ক অক্ষুণ্ণ____
২০২৬ সালের হজ কার্যক্রমে বিমান মাত্র ৩৬টি ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইট ও ১৬৮টি নিয়মিত ফ্লাইটের সমন্বয়ে অপারেশন পরিচালনা করে। এর ফলে অতিরিক্ত ১,৩০ টনের বেশি কার্গো ও প্রায় ২৩,৫০ জন সাধারণ যাত্রী পরিবহন সম্ভব হয়েছে। পুরো হজ মৌসুমে কোনো উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল বা বড় ধরনের সময়সূচি পরিবর্তন ছাড়াই আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

 

বিমান জানায়, এই বৃহৎ কর্মযজ্ঞ সফলের পেছনে প্রতিষ্ঠানের এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা ভূমিকা রেখেছে। এর ফলে দীর্ঘদিনের হজ মৌসুমের পরিচিত সমস্যা—যেমন দীর্ঘ ফ্লাইট বিলম্ব বা মালপত্র জট—এবার কার্যত পরিলক্ষিত হয়নি।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল হজযাত্রী এবং হজ কার্যক্রম সফলে সহযোগিতাকারী মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও আরও নিরাপদ, সময়নিষ্ঠ ও বিশ্বমানের সেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল আজ বিকেলে

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার

১০

শিক্ষার মান উন্নয়নে কোনো আপস নয়, বলেন নওগাঁ সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১১

মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং

১২

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার। ​

১৩

উত্তরখানের চিপস ফ্যাক্টরিতে ভেজাল-ওজন কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’

১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি

১৬

বারবিকিউ শিখেই নতুন জীবনের স্বপ্ন চীনা তরুণদের

১৭

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

১৮

কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

১৯

নেত্রকোণায় ‘নজরুল বর্ষ’ উদ্বোধন: তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি শুরু

২০