নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।

বুধবার (১ জুলাই) চট্টগ্রাম চেম্বারে যুক্তরাষ্ট্রের দুই কনস্যুলার কর্মকর্তা পল ফর্স্ট ও ডেভিড মো-এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বাড়লে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

চেম্বার সভাপতি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা প্রয়োজন। এতে আমদানি-রপ্তানির ভারসাম্য উন্নত হবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, বাংলাদেশ পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব চায়।

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে উইন-উইন ভিত্তিতে কাজ করতে চাই, যেখানে উভয় দেশই সমানভাবে লাভবান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

নওগাঁয় হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

হুমকির মুখে দেশীয় মাছ, নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য,

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

পুঁথিগত বিদ্যার বাইরে সংস্কৃতি ও ক্রীড়াকে মূল শিক্ষাব্যবস্থায় আনা হচ্ছে : ড. মাহ্দী আমিন

গাজীপুরে চোরাই মালামালসহ পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

১০

রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

১১

নোবিপ্রবি’র সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

১২

আশুলিয়ার শীর্ষ গাঁজা ব্যবসায়ী পারভিন ডিবির হাতে আটক

১৩

বিএনপির পক্ষ নিয়েই নির্বাচন করতে চাই, চেয়ারম্যান পদপ্রার্থী তৈহিদ মিজানুর রহমান

১৪

দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত

১৫

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৬

কাপ্তাইয়ে ৪শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

১৭

শার্শা-বেলতলার টাউট সোহাগের বিরুদ্ধে আবারো সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে

১৮

আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি

১৯

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম

২০