যশোর জেলা প্রতিনিধি- নয়ন রায়
যশোরের মণিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী যুবদল নেতা তৈহিদ মিজানুর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
আম্রঝুটা গ্রামের বাসিন্দা তৈহিদ মিজানুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। বয়স ৪৪ বছর। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক জীবনে তিনি ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও সভাপতি, মণিরামপুর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তাঁর বিশ্বাস, দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মূল্যায়ন করে বিএনপি তাঁকেই চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে। সেই প্রত্যাশা নিয়েই তিনি স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
মন্তব্য করুন