নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মেলায় তরুণীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরির আঘাত!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মো. তালাত মিয়া (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে এক বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​শুক্রবার (২৬ জুন) রাতে মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত তালাত মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের কোড্ডা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাধানগর এলাকার এক তরুণী মেলায় ঘুরতে এলে একই এলাকার বখাটে যুবক ইশরাক তাকে উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তার ওড়না ধরে টান দেয়।

এসময় ওই তরুণীর সাথে থাকা স্বজনরা এর প্রতিবাদ করলে ইশরাকের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইশরাক ধারালো ছুরি দিয়ে মো. তালাত মিয়াকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে।
এতে তালাত মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​মেলার উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

​এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলা প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের চোখের সামনেই এমন বর্বরোচিত ঘটনা ঘটেছে। অপরাধী ইশরাককে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

​ঘটনার পর থেকে অভিযুক্ত ইশরাক পলাতক রয়েছে। পুলিশ জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জয়নুল আবেদিন ফারুকের

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

ইভি শিল্পের বিকাশে পিপিপি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

র‌্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২!

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল

বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ চৌধুরী

মেলায় তরুণীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরির আঘাত!

তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

১০

নেত্রকোণায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

১২

মালবাহী জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা

১৩

বাগেরহাটে ৪১৮ কৃতি শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

১৪

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

১৬

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

১৭

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

১৮

দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক

১৯

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-

২০