নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড পেলেন ১২৬ নারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড পেয়েছেন গোপালগঞ্জের ১২৬ নারী।

গতকাল বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে গোপালগঞ্জসহ ২০ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।

এ উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. কে এম বাবর এমপি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. আল আমিন মোল্লার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ অনুষ্ঠান থেকে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২৬ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধান অতিথি ডা. কে এম বাবর এমপিসহ অন্যান্য অতিথিরা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, বিএনপি নেতা আজিজুর রহমান বোনো, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টনসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড প্রাপ্ত অনামিকা সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ টাকা দিয়ে আয় বৃদ্ধি করার জন্য আমি হাঁস, মুরগি পালন করবো। এতে আমার সংসারে বিকল্প আয়ের ব্যবস্থা হবে। পাশাপাশি এ টাকা দিয়ে আমি সংসারের খাদ্য ও ওষুধ কিনতে পারবো। ফ্যামিলি কার্ড আমার বিপদের সাথি।

ডা. কে এম বাবর বলেন, ‘প্রধানমন্ত্রী গোপালগঞ্জকে ফ্যামিলি কার্ডের আওতায় এনেছেন। সাহাপুর ইউনিয়নের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। তাই প্রথম তাদের ফ্যামিলি কার্ডের আওতায় এনেছি। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এটি চালু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

ব্রাজিলের অনুশীলনে নেইমার

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

১০

ক্ষেপণাস্ত্র হামলার মুখে কিয়েভ

১১

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

১২

সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৩

লেবাননে এক ইসরাইলি সেনা নিহত, আহত ৭

১৪

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

১৫

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে যা জানা গেল

১৮

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৯

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

২০