নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে ত্রিশালে পার্টনার কংগ্রেস-২০২৬

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে কেন্দ্র করে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় ত্রিশাল পৌরসভা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. উম্মে হাবিবা, পার্টনার ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. সালাউদ্দিন কায়সার এবং ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাম্মিম জাহান।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত শাক-সবজি চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তর করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিচর্চায় উদ্বুদ্ধ করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রগতিশীল কৃষক, কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া

প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

আর্জেন্টিনার জয়জয়কার, আলিয়াবাদ গোল চত্বরে ভক্তদের আনন্দ মিছিল

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে ত্রিশালে পার্টনার কংগ্রেস-২০২৬

প্রেমের টানে সুদূর চীন থেকে নবীনগরে যুবক: এলাকায় কৌতূহল ও সতর্কবার্তা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

১০

নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

১১

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

১২

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

১৩

পিরোজপুরে মাদক বিরোধী কর্মশালা

১৪

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

১৫

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

১৭

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

১৮

সোনাগাজী সোয়াস এগ্রো কমপ্লেক্স, এক বাগানেই মিলছে শত জাতের আম

১৯

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

২০