নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

 

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ এবং প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২ ও ৩ জুন টিয়ারা বাজারে দুই পক্ষের সশস্ত্র সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে হোসেন আহমেদ পক্ষের ইকবাল মিয়া গুরুতর জখম হয়েছিলেন।

 

ইকবাল মিয়ার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতেই নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে এই মামলাটি করেন। এতে প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

 

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

​দীর্ঘদিনের এই বিরোধ ও সংঘর্ষের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১০

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১১

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১২

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৩

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৪

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৫

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৬

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

১৭

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

১৮

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

১৯

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

২০