নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

চলতি ফুটবল বিশ্বকাপের উন্মাদনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং ক্যাম্পাস প্রাঙ্গণকে উৎসবমুখর করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের মূল প্রাঙ্গণে বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) সরাসরি খেলা দেখানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এম পরান ফয়সাল বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শিক্ষার্থীদের মেলবন্ধন আর আনন্দের অন্যতম বড় মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ নিশ্চিত করতে এবং একসঙ্গে বসে খেলা দেখার যে রোমাঞ্চ, তা উপহার দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন কোনো রকম বাধা ছাড়াই উৎসবমুখর পরিবেশে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারে, সেজন্য ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যেকোনো যুক্তিসঙ্গত ও আনন্দের আয়োজনে পাশে থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান নাবিল বলেন, ক্যাম্পাস জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হলো বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠা। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে জোয়ার তৈরি হয়েছে, তাকে সম্মান জানিয়েই আমরা বড় পর্দায় খেলা সম্প্রচারের আয়োজন করেছি।

তিনি বলেন, খেলার দিনগুলোতে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ সময় দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সব সাধারণ শিক্ষার্থীকে এই আনন্দযজ্ঞে শামিল হওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানান।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এমন উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

১০

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১১

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১২

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৩

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৪

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৫

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৬

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৭

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

১৮

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

১৯

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

২০