নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকাড়া দক্ষিণ-পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের ৬টি এসি (এয়ার কন্ডিশনার) থেকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা সুকৌশলে মসজিদের ৬টি এসির আউটডোর ইউনিট থেকে দামি বৈদ্যুতিক পার্টস ও মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এই চুরির ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি তীব্র দাবদাহের মধ্যে মুসল্লিদের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব হযরত মাওলানা শিহাবুদ্দিন আশরাফী, সাংগঠনিক সম্পাদক হাজী ইরান মিয়া, ক্যাশিয়ার আমির হোসাইনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।

​উপস্থিত নেতৃবৃন্দ একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনাকে অত্যন্ত ‘নিন্দনীয় ও দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছেন। তারা বলেন, ইবাদতখানায় এমন অপরাধমূলক কর্মকাণ্ড এলাকার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। সেই সঙ্গে, ভবিষ্যতে মসজিদসহ এলাকার গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

১০

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১১

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১২

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৩

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৪

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৫

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৬

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৭

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

১৮

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

১৯

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

২০