নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

কাজী স্বাধীন, সটাফরিপোর্ট :

 

 

 

-নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ-বদলগাছী সড়কের দু’পার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় পৌরসভার বরুনকান্দি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

বর্তমান সরকারের দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের ঘোষণার ধারাবাহিকতায় এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে বন বিভাগের সহকারী রঞ্জার শহিদুল ইসলাম, সওজ- নওগাঁর উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস জামান, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, ডাব এর সভাপতি ডাঃ ইসকেন্দার আলী, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, এনটিভির সিনিয়র সাংবাদিক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম ধলু, সংসদ সদস্য নওগাঁ-৫:

আমাদের জীবন ও পরিবেশের স্বার্থেই গাছ লাগানো প্রয়োজন। মানুষ এখন অনেক সচেতন। সরকারের উদ্দেশ্য সফল করতে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই সবুজ বিপ্লবকে সফল করব। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কার্যক্রম সফল করতে আমাদের সহযোগিতা থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মণিরামপুরে সাংবাদিক জাহাঙ্গীরের সংবাদ নিয়ে প্রশ্ন, বাস্তবতা নিয়ে বিতর্ক

খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ

৭০০ টাকার ভাড়া ১০০০, তবুও দাঁড়িয়ে চট্টগ্রাম যাত্রা!

হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

১০

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১১

আজ বিশ্ব পরিবেশ দিবস

১২

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

১৩

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

১৪

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার.

১৫

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

১৬

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৭

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

১৮

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৯

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

২০