নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের নির্মম ধাক্কায় মা-ছেলে ও চালকসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

​আজ শুক্রবার সকালে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

​নিহতরা হলেন—কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার ৫ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল এবং অটোরিকশা চালক মাহবুব (৪৫)। এ ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও চার বছরের কন্যাসন্তান আদিবা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

 

​খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

​ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মণিরামপুরে সাংবাদিক জাহাঙ্গীরের সংবাদ নিয়ে প্রশ্ন, বাস্তবতা নিয়ে বিতর্ক

খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ

৭০০ টাকার ভাড়া ১০০০, তবুও দাঁড়িয়ে চট্টগ্রাম যাত্রা!

হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

১০

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১১

আজ বিশ্ব পরিবেশ দিবস

১২

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

১৩

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

১৪

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার.

১৫

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

১৬

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৭

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

১৮

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৯

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

২০