নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

আশুলিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক কারবারি আটক

সাভারঃ

আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জল হোসেন ভূঁইয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক।

এর আগে, বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সে, তোফাজ্জল হোসেন ভূঁইয়া ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মৃত মাইজ উদ্দিনের ছেলে। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, বুধবার বিকালে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ১২তলা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তোফাজ্জল হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি আশুলিয়ার ইউনিকসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মণিরামপুরে সাংবাদিক জাহাঙ্গীরের সংবাদ নিয়ে প্রশ্ন, বাস্তবতা নিয়ে বিতর্ক

খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ

৭০০ টাকার ভাড়া ১০০০, তবুও দাঁড়িয়ে চট্টগ্রাম যাত্রা!

হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

১০

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১১

আজ বিশ্ব পরিবেশ দিবস

১২

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

১৩

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

১৪

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার.

১৫

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

১৬

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৭

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

১৮

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৯

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

২০