নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

মমেক হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন প্রশাসক প্রিন্স

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন।

এ সময় তিনি চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম তদারকি করে খোঁজখবর নেন।

পাশাপাশি তিনি ওয়ার্ডে ভর্তি শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

আজ বুধবার দুপুরে মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, বতর্মান সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এক্ষেত্রে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট হামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন এলাকায় করণীয় সর্ম্পকে মাইকিং, লিফলেট বিতরণসহ জনসচেতনতা বাড়াতে গণসংযোগ চলছে। হাসপাতালেও রোগীদের তথ্য সংগ্রহ চলছে।

এ সময় হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া ও দুর্বলতা দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

তিনি দেশের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরও বলেন, শিশুদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একটি শিশুর মৃত্যুও কাম্য নয়। আমরা চাই প্রতিটি শিশু প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক।

পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে এদিন বিকেলে নগরীর কে বি ইসমাইল সড়কে ময়মনসিংহ জেলা পরিষদের নির্মাণাধীন ১০০০ আসন বিশিষ্ট মিলনায়তন পরিদর্শন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি মিলনায়তন নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন এবং মিলনায়তনটির বহুমাত্রিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মণিরামপুরে সাংবাদিক জাহাঙ্গীরের সংবাদ নিয়ে প্রশ্ন, বাস্তবতা নিয়ে বিতর্ক

খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ

৭০০ টাকার ভাড়া ১০০০, তবুও দাঁড়িয়ে চট্টগ্রাম যাত্রা!

হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

১০

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১১

আজ বিশ্ব পরিবেশ দিবস

১২

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

১৩

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

১৪

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার.

১৫

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

১৬

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৭

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

১৮

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৯

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

২০