নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো ;জাপান-থাইল্যান্ড সফর শেষে বিরোধী নেতা

মীম আক্তার :
আট দিনের জাপান সফর শেষে দেশে ফিরে বিরোধী দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, জাপানের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট, শহুরে অবকাঠামো ও ক্যান্সার হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধাদের’ দেখতে যাওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, “আট দিন জাপানে ছিলাম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সাথে আলোচনা করেছি। ৭২ সালের ১ জুলাই তারা বাংলাদেশে এম্ব্যাসি স্থাপন করে। তখন থেকেই তারা বাংলাদেশের সাথে কাজ করে যাচ্ছে। দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে, এটাই ছিল মূল আলোচনা।

স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, জাপান সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। সফরকালে ছয় দিনই ভূমিকম্পের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “তাদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছি। শহুরে অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।”

জাপানে প্রবাসী বাংলাদেশিদের চাওয়া-পাওয়ার খোঁজ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “জাপানের সব সংস্থাই আন্তরিক সহযোগিতা করেছে। বাংলাদেশ নিয়ে তাদের অনেক প্রত্যাশা আছে।

ক্যান্সার হাসপাতালের প্রস্তাব
দেশে বিপুলসংখ্যক ক্যান্সার রোগীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আলোচনায় এসেছে দেশে থাকা বিপুলসংখ্যক ক্যান্সার রোগীর কথা। বিনিয়োগের ভিত্তিতে বা অন্যভাবে হলেও তারা যেন এদেশে একটা ক্যান্সার হাসপাতাল বা ইনস্টিটিউট করে। তারা এটি বিবেচনায় নিয়েছে। আশা করি এই প্রস্তাব ইতিবাচকভাবেই আগাবে।

থাইল্যান্ড সফরের বিষয়ে তিনি জানান, “থাইল্যান্ড গিয়েছিলাম। সেখানে অনেক জুলাই যোদ্ধা চিকিৎসা নিচ্ছে। মানবতার জায়গা থেকে তাদের দেখতে গিয়েছিলাম।”

তিনি বলেন, আহতদের চিকিৎসা ও কাউন্সেলিংয়ের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সেখানকার চিকিৎসকদের সর্বোচ্চ সেবা দেওয়ার অনুরোধ করেছেন।

তিনি আরও জানান, তিনজন রোগী রয়েছেন যাদের থাইল্যান্ডে চিকিৎসা সম্ভব নয়, সিঙ্গাপুর নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে।

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো, ভুল সিদ্ধান্ত নিলে প্রয়োজনে প্রতিরোধ করবো।”

আহতদের দাবির বিষয়ে তিনি বলেন, “আহতদের জোরালো দাবি ছিল গণভোটের রায়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা।”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের বিষয়ে পর্যবেক্ষণ করছি। পরে এ ব্যাপারে আমাদের মন্তব্য জানাবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো ;জাপান-থাইল্যান্ড সফর শেষে বিরোধী নেতা

চীনের অনুদানে নীলফামারীতে নির্মিত হবে ১ হাজার শয্যার হাসপাতাল

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৬

১০

ফুলবাড়ী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

১১

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

১২

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

১৩

ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

১৪

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১৫

নাটোরের নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৬

## কুড়িগ্রামে শফিকুল ইসলাম বেবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৭

উন্নয়ন, মানবিকতা ও জনসেবায় ডিমলার ইউএনও’র প্রশংসিত এক বছরের কর্মযাত্রা

১৮

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১৯

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

২০