জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, জাগতিক উন্নয়ন ও সভ্যতার মূল ভিত্তি পদার্থবিজ্ঞান। মানবসভ্যতার প্রতিটি উন্নয়ন – শব্দের ব্যবহার, আলোর প্রয়োগ, মহাকাশ গবেষণা, চাঁদে অভিযান, জ্বালানি সমৃদ্ধি সব ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম। পদার্থবিজ্ঞানের অগ্রগতি ছাড়া মানবসভ্যতা আজকের এই পর্যায়ে পৌঁছাতে পারত না বরং আদিম যুগেই সীমাবদ্ধ থাকত।
উপাচার্য আরও বলেন, বিশ্বে অধিকাংশ নোবেলজয়ীদের মধ্যে পদার্থবিজ্ঞানীদের উল্লেখযোগ্য উপস্থিতি এই বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতাকেই প্রতিফলিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মুরাদ আহমেদ।
মন্তব্য করুন