নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নেত্রকোণায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে জেলা প্রশাসক

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলার খালিয়াজুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওর এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস বিশেষ প্রণোদনা প্রদানের আশ্বাস দেন।

টানা ভারী বৃষ্টির পানি জমে থাকায় খালিয়াজুরী উপজেলার অর্ধেক বোরো ধান বর্তমানে পানির নিচে তলিয়ে আছে।

ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাওরের বাস্তব চিত্র সরেজমিনে দেখতে জেলা প্রশাসক বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বোয়ালীর হাওর, জিয়াখরা হাওর, নাওটানা, বিরবিল্লাহ, কীর্তনখোলা ও গুচিগাইসহ বেশকিছু হাওর ঘুরে দেখেন এবং সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে কৃষকরা জেলা প্রশাসকের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। তারা বিশেষ করে উপজেলায় কৃষিখাতে অব্যবস্থাপনা, তীব্র শ্রমিক সংকট, ধানকাটা যন্ত্রের (হারভেস্টার) অভাব, অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ এবং শতাধিক ছোট-বড় জলমহাল দীর্ঘদিন খনন না করাসহ বিভিন্ন সমস্যার কথা জানান।

এসময় জেলা প্রশাসক কৃষকদের অভাব-অভিযোগ গুরুত্ব সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের দৃঢ় আশ্বাস দেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে আগামী ৩ মাস প্রণোদনা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

হাওর পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. আমিরুল ইসলাম এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের স্বাগত বক্তব্যে সূচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষন দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, কৃষক দলের উপজেলা সেক্রেটারি পান্ডব সরকারসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা

ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

নেত্রকোণায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে জেলা প্রশাসক

রাজবাড়ীতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু

ক্ষুদে ফুটবলারদের দাপট, ডিমলায় গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

১০

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

১১

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

১২

Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing

১৩

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

১৪

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

১৫

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

১৬

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

১৮

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

১৯

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

২০