নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই থেকে

হাফসা আক্তারঃ

 

 

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬

 

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট। আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা ও সরকারের ইতিবাচক উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং যাত্রীদের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হচ্ছে।

 

জানা গেছে, প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন—শনিবার ও মঙ্গলবার—ফ্লাইট পরিচালিত হবে। প্রতিটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে।

 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিটে, সিলেট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে এবং ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে। অপরদিকে, ম্যানচেস্টার থেকে ফ্লাইট ছাড়বে রাত ৯টায়, যা পরদিন সিলেটে পৌঁছাবে দুপুর ১১টা ৫০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে।

 

উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমিত উড়োজাহাজ বহরের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ ২০২৬ থেকে এই রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ফ্লাইট চালুর ফলে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

 

যাত্রীরা টিকেট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য বিমানের সেলস সেন্টার, আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সি, কল সেন্টার অথবা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০