নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা ‘কোয়ান্টাস’ চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রায় ৮০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৫৭০ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত বাড়তি খরচের মুখে পড়তে পারে। মঙ্গলবার এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। পরিস্থিতি এখনো ‘অত্যন্ত অস্থিতিশীল’ বলে জানিয়েছে কোয়ান্টাস। সংস্থাটির ধারণা, চলতি বছরের দ্বিতীয়ার্ধে জেট ফুয়েলের মোট খরচ ৩ দশমিক ১ থেকে ৩ দশমিক ৩ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছাতে পারে। আগের পূর্বাভাসে এই অঙ্ক ছিল প্রায় আড়াই বিলিয়ন ডলার।

কোয়ান্টাস জানিয়েছে, তারা অস্ট্রেলিয়া সরকার ও জ্বালানি সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সরবরাহকারীরা চলতি এপ্রিলের বাকি সময় ও মে মাসের একটি বড় অংশে জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

সংস্থাটি বলেছে, ‘বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চলমান অনিশ্চয়তার কারণে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তবে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। যাত্রীরা মধ্যপ্রাচ্যের রুটগুলো এড়িয়ে চলায় ইউরোপমুখী ফ্লাইটের চাহিদা বেড়েছে। এতে লাভবান হচ্ছে কোয়ান্টাস।

সংস্থাটি জানায়, ‘আমরা যুক্তরাষ্ট্র ও অভ্যন্তরীণ রুট থেকে কিছু ফ্লাইট সরিয়ে প্যারিস ও রোমে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছি।’

কোয়ান্টাস আশা করছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক রুটে আয় গত বছরের তুলনায় ৪ থেকে ৬ শতাংশ বাড়বে। আগের পূর্বাভাসের তুলনায় এটি দ্বিগুণ। দেশীয় রুটেও আয় প্রায় ৫ শতাংশ বাড়তে পারে, যেখানে আগে ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ছিল।

তবে জ্বালানি খরচ আরও বাড়লে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

কোয়ান্টাস বলেছে, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আমরা তা পর্যবেক্ষণ করছি এবং জ্বালানি খরচ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১০

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১১

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৩

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৪

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৫

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৬

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৭

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

১৮

বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম.

১৯

মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলল ইরান

২০