নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

চোখের নিচে কালো দাগ কিসের ইঙ্গিত দেয়

অনেকেরই চোখের নিচে কালো দাগ দেখা যায়। বেশিরভাগ সময়ই রাত জাগা বা কম ঘুমের কারণেই এমন হয়ে থাকে। তবে সব সময় বিষয়টা এত সহজ নয়। অনেকসময় এই দাগ শরীরের ভেতরের সমস্যারও ইঙ্গিত দিতে পারে।
কেন এই কালো দাগ?

চোখের নিচে কালচে দাগ পড়লে চেহারা ক্লান্ত দেখায়। উজ্জ্বলতা কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, কিডনি দুর্বল হলেও এমনটা হতে পারে। কিডনি ঠিকমতো কাজ না করলে চোখের নিচের ত্বক শুষ্ক হয়ে পড়ে।

ধীরে ধীরে তা কালচে বর্ণ ধারণ করে।তবে শুধু কিডনিই একমাত্র কারণ নয়। অতিরিক্ত ক্লান্তি, রাত জাগা, অনিয়মিত জীবনযাপন- সবই চোখের নিচে কালো দাগের জন্য দায়ী হতে পারে। মানসিক চাপ, বেশি দুশ্চিন্তা, বিষণ্ণতাও এই দাগ বাড়ায়।

তাই শরীরের পাশাপাশি মন ভালো রাখাও জরুরি।লিভার বা যকৃতের সমস্যাও এখানে বড় ভূমিকা রাখে। দীর্ঘদিন লিভার সংক্রান্ত জটিলতায় ভুগলেও চোখের নিচে কালো দাগ দেখা দিতে পারে। বিশেষ করে লিভার দুর্বল হলে বা ফুলে গেলে এমনটা বেশি হয়। গবেষণায় দেখা গেছে, লিভার রোগীদের একটি অংশের চোখের নিচে এমন দাগ থাকে।

এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। খাবার ও জীবনযাপনেও আনতে হবে পরিবর্তন। পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত। মাছ, মাংস, ডিম, দুধ- ইত্যাদি প্রোটিনসমৃদ্ধ খাবার লিভারের জন্য উপকারী।

মেয়েদের ক্ষেত্রে বিষয়টি আরো বাড়তি কিছুর ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের চোখের নিচের কালো দাগ মাসিকের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। অনিয়মিত মাসিক বা অতিরিক্ত ব্যথা থাকলে শরীরের রক্ত চলাচলেও প্রভাব পড়ে। এতে চোখের নিচের দাগ আরো বেশি স্পষ্ট হয়।

পেটের সমস্যাও এই তালিকায় আছে। দীর্ঘদিন গ্যাস্ট্রিক থাকলে হজম ঠিকমতো হয় না। শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে কালো দাগ বাড়তে থাকে। যারা মানসিকভাবে ক্লান্ত, তাদের ক্ষেত্রেও এটি বেশি দেখা যায়।

এ ছাড়া নাকের সমস্যার সঙ্গেও এর সম্পর্ক আছে। নিয়মিত হাঁচি হলে বা নাক দিয়ে পানি পড়লেও চোখের নিচের রক্তনালী দুর্বল হয়ে পড়ে। তখনও কালো দাগ দেখা দিতে পারে।

কীভাবে কমাবেন এই দাগ?

কালো দাগ কমাতে প্রথমেই বদলাতে হবে জীবনযাপন। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলতে হবে। মন ভালো রাখার চেষ্টা করতে হবে।

রাত জাগা কমাতে হবে। নিয়মিত ঘুমাতে হবে।

নিয়মিত ও সময়মত খাবার খেতে হবে। পরিমাণে বেশি বা তাড়াহুড়া করে খাওয়া যাবে না।

নিয়মিত ব্যায়াম করতে পারে। হাঁটা, যোগব্যায়াম বা সাঁতার- সবই উপকারী। এতে রক্ত চলাচল বাড়ে।

ঘরোয়া কিছু পদ্ধতিও কাজে আসতে পারে। নিয়মিত টমেটো, শসা, দই বা আলু চোখের নিচে লাগালেও এই দাগ থেকে মুক্তি মিলতে পারে।

চোখের নিচে কালো দাগ খুব সাধারণ একটি সমস্যা। বেশিরভাগ সময় এর পেছনে থাকে ঘুমের অভাব। তবে কখনও কখনও এটি শরীরের বড় সমস্যার আগাম সংকেতও হতে পারে। তাই বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়। কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্রঃ ভিনমেক 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পালিত

পুতিনের সঙ্গে জ্বালানি বিষয়ে বৈঠক করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া যাচ্ছেন

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

অধিকৃত পশ্চিম তীরে হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয়

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ২ লাখের বেশি ব্যক্তিকে আইনি সেবা প্রদান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কিছু সহজ অভ্যাস আপনার দাঁতকে সুরক্ষিত করে

১০

হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

১১

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

১২

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

১৩

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু : একান্ত সচিব

১৪

ভবিষ্যৎ শিল্পের নেতৃত্ব কার হাতে

১৫

জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

১৬

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ

১৭

কুমিরের মুখে কুকুর নিয়ে ক্ষুদ্ব তারকারা

১৮

লালমোহনে জমি বিরোধের জের ধরে পিটিয়ে আহত ৪

১৯

তুমিও ফেল আমিও ফেল: শিক্ষামন্ত্রী

২০