নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।১৪ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার কৈমারী ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের দোলা পাড়া সিংগিমারী শশ্মানের উঠান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।জলঢাকা থানার ওসি নাজমুল আলম এ তথ্য জানান।মৃত প্রভাত চন্দ্র রায় (৫৫) উপজেলার কৈমারী ইউনিয়নের দোলা পাড়া গ্রামের নীলকন্ঠ রায় ওরফে পাশকাটার ছেলে। তার ২ স্ত্রী ও ৪ সন্তান রয়েছে ।তিনি কৃষি কাজ করতেন।নিহতের বড় ছেলে পতিরাম বলেন, মঙ্গলবার ভোর ৫ টায় বাড়ি থেকে গৃহস্থালি কাজে ব্যবহৃত হাসুয়া নিয়ে কলা পাতা কাঁটার জন্য বের হন। দীর্ঘক্ষণ ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বাড়ির আশেপাশে খোঁজ খবর করেন। কিন্তু তার কোন সন্ধান পাননি।

সকাল ১০ টার দিকে স্থানীয়রা তাকে মন্দিরের সামনে রক্তাক্ত গলাকাটা অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকা দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে সনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পতিরাম বলেন, “প্রভাত চন্দ্র সহজ-সরল এবং সামান্য মানসিক সমস্যাগ্রস্ত মানুষ ছিলেন। তার সাথে কারও কোন শত্রুতা ছিল না।”জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিক সুরত হালে নিহতের গলায় বামদিকে কাঁটা চিহৃ দেখা যায়। তিনি আরো বলেন,ময়নাতদন্তের রিপোর্ট পেলে খুব অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করা হবে।

এ ঘটনায় প্রভাত চন্দ্রের ছেলে থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়েরের করেছে যার নাম্বার ২২/২৬ বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১০

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১১

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৩

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৪

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৫

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৬

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৭

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ২

১৮

বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম.

১৯

মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলল ইরান

২০