সাভারঃ সাভারে কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় মিয়া (২৫) কে সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক হয়েছে। কিন্তু তার গডফাদার কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে সাভার পৌর এলাকার রাজাসনের পালোয়ান পাড়ায় শামীমের গ্যারেজ হতে ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইনসহ র্যাবের হাতে আটক হয় হৃদয়। কিন্তু একই সময় মাদক ব্যবসায়ে তার গুরু শীর্ষ মাদক সম্রাট শামীম কৌশলে পালিয়ে যায়।
আটককৃত সে, সাভার সদর ইউনিয়নের দেওগাঁও গ্রামের মতি মিয়া ছেলে হৃদয় মিয়া (২৫)।
জানা গেছে, র্যাব-৪-এর সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির ও স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানের নেতৃত্বে মাদকের একটি বড় চালানের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলায় সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনের পালোয়ান পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হৃদয় মিয়াকে ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য সোয়া এক কোটি টাকা।
র্যাব সূত্রে আরো জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা হৃদয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাজপথে বেশ সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করে। হৃদয় সাভার থানা ছাত্র দলনেতা মাহবুব সামীর সহোদর। হৃদয় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং পরিচালনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। মাদক ব্যবসায়ী হৃদয় ও শামীমের প্রভাবে সাভারের বিভিন্ন এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে জানান।
মন্তব্য করুন