নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

 

মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আকাশে-বাতাসে নতুন বছরের আনন্দবার্তা। জরাজীর্ণ সব মুছে দিয়ে নতুনের আহ্বানে

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ পহেলা বৈশাখ। এই উপলক্ষে মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তারা বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যের জয়গান গেয়েছি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।”উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক,অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম সহ অফিসার বৃন্দ। সভা শেষে এলাকায় আদিবাসী মহিলারা তাদের পুরনো কালচার তুলে ধরে নৃত্য পরিবেশন করে। এছাড়া বিকেলে ডাক বাংলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য বাহি গম্ভীরা পরিবেশন করা হয়। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থানে দিবসটি সুশৃঙ্খল ভাবে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০