নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ইতালির বিশ্বকাপ প্লে-অফ দলে ডাক পেলেন চিয়েসা

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে ডাকা হয়েছে লিভারপুলের ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েসাকে। অন্যদিকে টটেনহ্যামের গোলরক্ষক গুগলিয়েমো ভিকারিও অস্ত্রোপচারের কারণে ম্যাচটি মিস করবেন।

আগামী ২৬ মার্চ নর্দার আয়ারল্যান্ডের বিপক্ষে বারগামোতে অনুষ্ঠিত প্লে-অফের জন্য ২৮ সদস্যের দল ঘোষনা করেছেন ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসো। ইতালি যদি এই ম্যাচে জয় পায় তবে ৩১ মার্চ ওয়েলস ও বসনিয়ার এর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

আর ব্যর্থ হলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেনা আজ্জুরিরা।

গাত্তুসো ২২ বছর বয়সী  জর্জিও স্কালভিনিকে দলে ফিরিয়েছেন।  ইউরো ২০২৪ এর ঠিক আগে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন স্কালভিনি। এছাড়া ২১ বছর বয়সী নিকোলো পিসিলিকেও দলে নেওয়া হয়েছে। ২০২৪ সালে পিসিলি একটিমাত্র আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। এবারের দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মার্কো পালেস্ট্রা।

চিয়েসা সর্বশেষ ইউরো ২০২৪’এ জাতীয় দলের হয়ে খেলেছেন। ঐ আসরে সুইজারল্যান্ডের কাছে শেষ ষোলতে পরাজিত হয়ে বিদায় নেয় ইতালি।

ইতালি স্কোয়াড :
গোলরক্ষক : এলিয়া ক্যাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি ডোনারুমা, অ্যালেক্স মেরেত

ডিফেন্ডার : আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্ডো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, দিয়েগো কোপোলা, ফেডেরিকো ডিমার্কো, ফেডেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, মার্কো পালেস্ট্রা, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা

মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিডে ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিলি, সান্দ্রো টোনালি

ফরোয়ার্ড : ফেডেরিকো চিয়েসা, ফ্রানচেস্কো পিও এসপোসিতো, মোয়েস কিন, মাত্তেও পলিটানো, জিয়াকোমো রাস্পাডোরি, মাতেও রেটেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে তত বেশি মনে পড়ে : ববিতা

ঈদ বার্তায় যা বললেন শাকিব খান

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় এবং যানবাহন পারাপার

ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম

ইতালির বিশ্বকাপ প্লে-অফ দলে ডাক পেলেন চিয়েসা

ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; ইসলামী আন্দোলন 

ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

১০

সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ

১১

খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত

১২

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

১৩

জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪

নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৫

রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন

১৭

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

১৮

মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

১৯

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

২০