নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

টি২০ বিশ্বকাপ ব্যর্থতার পর ইংল্যান্ড ক্যারিয়ার চালিয়ে যেতে প্রস্তুত বাটলার

সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্সকে খারাপ বলে স্বীকার করলেও জস বাটলার তার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এমনটা মানতে রাজি নন।

নিজ প্রজন্মের অন্যতম সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে পরিচিত বাটলার এই টুর্নামেন্টে আট ইনিংসে মাত্র ৮৭ রান করেন। ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত সহ-আয়োজক ও চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরে বিদায় নেয়।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাটলার তার ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে সাবেক ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের সাথে কথা বলতে গিয়ে বলেন, “স্পষ্টতই আমার টুর্নামেন্টটা খারাপ গেছে, যা হতাশাজনক। তবে সাম্প্রতিক বছরগুলোতে আমি আমার ক্যারিয়ারের সেরা ক্রিকেট খেলেছি, তাই আশা করি আবার সেরা ছন্দে ফিরতে পারব। ইংল্যান্ডের হয়ে আবার খেলার ইচ্ছা অবশ্যই আছে, কিন্তু এখন আমি অধিনায়ক নই, আমি নির্বাচকও নই, তাই যা হওয়ার হবে।”

৩৫ বছর বয়সী বাটলার আসন্ন ভারতীয় প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন।  তিনি আশা করেন, বিশ্বকাপের পর পরিবারের সঙ্গে ফ্রান্সের পাহাড়ে কাটানো সময়টা তাকে নতুন উদ্যমে ফিরতে সাহায্য করবে, “আমি ক্রিকেট থেকে পুরোপুরি দূরে ছিলাম, আর তখন সেটাই আমার জন্য সবচেয়ে প্রয়োজন ছিল। টুর্নামেন্টটা ব্যক্তিগতভাবে যেভাবে চেয়েছিলাম সেভাবে যায়নি। তাই আমি কিছুটা সময় চেয়েছিলাম, ক্রিকেট থেকে দুরে থাকার জন্য।”

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বাটলার বলেন, “সময়টা খুব সতেজ অনুভূতি দিয়েছে। ধীরে ধীরে আমি ভাবতে শুরু করেছি আমার জন্য কী গুরুত্বপূর্ণ, আর কেন পারফরম্যান্সটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিছু বিষয় আছে যা আমি পুরোপুরি বুঝতে পারছি না। আপনি যতই চেষ্টা করুন, পরিশ্রম করুন কখনও কখনও সেটা কাজ করে না, আর সেটাও মেনে নিতে হয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি২০ বিশ্বকাপ ব্যর্থতার পর ইংল্যান্ড ক্যারিয়ার চালিয়ে যেতে প্রস্তুত বাটলার

বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন লেগে ২ জনের প্রাণহানি

বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এড. সালেহ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

১০

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১১

৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত

১২

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি

১৩

দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা

১৪

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

১৫

তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন

১৬

পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প

১৭

ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প

১৮

আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো

১৯

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

২০