নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এ মাসে স্পেনের বিপক্ষে নির্ধারিত মিশরের প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে বলে মিশর ফুটবল এসোসিয়েশন ও জাতীয় দলের ঘনিষ্ঠ দুটি সূত্র নিশ্চিত করেছে।

ম্যাচটি ৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে এর প্রভাব পড়েছে। যার ফলে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট কেন্দ্রগুলোতে যাতায়াত বিঘ্নিত হয়েছে এবং নিরাপত্তা উদ্বেগে বেশ কিছু ক্রীড়া আয়োজন বাতিল করতে হয়েছে।

মিশরের গণমাধ্যমে জানানো হয়েছিল, ম্যাচটি স্পেনে সরিয়ে নেওয়া হতে পারে। তবে প্রথম সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায় আয়োজকদের অস্বস্তির কারণে স্পেনে ম্যাচটি আয়োজন সম্ভব না।

দ্বিতীয় সূত্রটি জানায়, “মিশরের কিছু খেলোয়াড়ের স্পেন বা ইউরোপে প্রবেশের ভিসা ছিল না, এবং আসন্ন ছুটির কারণে নতুন করে আবেদন করার সময়ও ছিল না। দুই দেশের ফুটবল ফেডারেশন অন্যান্য বিষয়েও সমঝোতায় পৌঁছাতে পারেনি। আগে কাতার সব খরচ বহন করার জন্য প্রস্তুত ছির, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।”

সূত্রটি জানিয়েছে মিশর এখন ২৭ মার্চ কাতারে নয় জেদ্দায় সৌদি আরবের মুখোমুখি হবে।

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন একই দিনে সার্বিয়ার বিপক্ষে খেলবে। দোহার লুসাইল স্টেডিয়ামে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় স্পেন নতুন করে অন্য একটি দলের সাথে খেলার প্রস্তাব গ্রহণ করে।

সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর এ বছরের বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে খেলবে।

অন্যদিকে স্পেন গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল

রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে

ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল

ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা

টি২০ বিশ্বকাপ ব্যর্থতার পর ইংল্যান্ড ক্যারিয়ার চালিয়ে যেতে প্রস্তুত বাটলার

বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু

১০

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১১

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

১২

শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

১৩

বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

১৪

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন লেগে ২ জনের প্রাণহানি

১৫

বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান

১৬

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এড. সালেহ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

১৭

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৮

৩০ এপ্রিল পর্যন্ত ক্যাথে প্যাসিফিকের দুবাই ফ্লাইট স্থগিত

১৯

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি

২০