নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ আটক ২

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৮ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি বাটন ফোনও জব্দ করা হয়। তবে চক্রের মূল হোতা হিসেবে পরিচিত দুজন পলাতক রয়েছেন।

​গ্রেফতারকৃতরা হলেন—মো. ইব্রাহিম খলিল (২৩) এবং রমজান আলী (৩০)। পলাতক আসামিরা হলেন—কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​অধিদপ্তর সূত্রে জানা যায়, জামাইবাজার ১ নম্বর ইউনিটের ‘ক’ ব্লকের মুক্তারের পানির ট্যাংকির গলিতে মান্নানের বাড়ির দোতলার একটি টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। পলাতক সুজন মিয়া, শহীদ ও গ্রেফতার ইব্রাহিম খলিল ঘরটি ভাড়া নিয়েছিলেন। সেখান থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকাসহ ইব্রাহিম খলিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে সুজন ও শহীদ পালিয়ে যান।

​একই এলাকায় বাদলের বাড়িতে অপর এক অভিযানে রমজান আলীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি পলাতক সুজন মিয়া ও শহীদের মাদক ব্যবসার ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে অধিদপ্তর।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পলাতক সুজন মিয়া ও শহীদ কড়াইল বস্তির বিভিন্ন স্পট দখল করে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করে আসছিলেন।

​এ ঘটনায় গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন এবং উপপরিদর্শক মো. আবির হাসান বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল

১

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

২

আশুলিয়ায় পাঁচটি পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

৩

বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার

৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

৫

জামালগঞ্জে বি আইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

৬

শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে

৭

কুমিল্লায় ভুয়া চিকিৎসক ও অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

৮

কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

৯

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

১০

নওগাঁবাসীকে ভালোবাসায় সিক্ত করে বদলি হলেন মানবিক পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম

১১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

১২

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

কামারপাড়ায় পুলিশের চেকপোস্টে ধরা মাদক কারবারি, উদ্ধার ১২ কেজি গাঁজা

১৪

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

১৫

নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃ/ত্যু, কেন্দ্রীয় কমিটির শোক

১৬

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

১৭

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিদায়বেলায় কর্ম ও অর্জনের কিছু কথা

১৮

ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান

১৯

অ/বৈধ অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জে টহল জোরদার

২০