নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

রাজধানীর দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা শুরু ১৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

আগামী ১৮ নভেম্বর (বুধবার) রাজধানীর উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়ি ময়দানে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতিমা’। আগামী ২০ নভেম্বর জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী এই অরাজনৈতিক দ্বীনী সংগঠনের মহাসমাবেশ।​শনিবার (১৪ নভেম্বর) সকালে ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাওয়াতে ইসলামী বাংলাদেশের মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমা উপলক্ষে দিয়াবাড়ি ময়দানজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় পুলিশ চেকপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি ৮টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর নিজস্ব কয়েকশ নিরাপত্তাকর্মী সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়া মুসল্লিদের ওজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা এবং বিশুদ্ধ খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। পিডিবির সহায়তায় বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বিশেষ সেবা ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।
​সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম ও মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

​সংগঠনটির আদর্শ ও কার্যক্রম সম্পর্কে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, “দাওয়াতে ইসলামী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশে ২০০৭ সাল থেকে আমরা এই ইজতেমা আয়োজন করে আসছি।”​আয়োজকরা জানান, তিন দিনের এ ইজতেমায় বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মুবাল্লিগগণ কোরআন, সুন্নাহ ও ইজমা-কিয়াসের ভিত্তিতে বয়ান করবেন। পাশাপাশি ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল ইবাদতের পদ্ধতি দালিলিক প্রমাণসহ মুসল্লিদের হাতে-কলমে শেখানো হবে। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হবে।

​বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত এ ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের ‘মাদানী কাফেলা’য় বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

২

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ

৪

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার

৫

রাজধানীর দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ইজতেমা শুরু ১৮ নভেম্বর

৬

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

৭

এনভিডিয়ার দরপতন অব্যাহত, নিম্নমুখী ওয়াল স্ট্রিটের অধিকাংশ শেয়ারবাজার

৮

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

৯

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

১০

সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : বাণিজ্যমন্ত্রী

১১

যশোর ঝিকরগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

১২

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১৩

নওগাঁয় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ।

১৪

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

১৫

দিনাজপুর বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি, এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

১৬

কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৮

সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

১৯

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০

২০